দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে প্রায় ২১ লাখ টাকা মূল্যের ৯ ভরি ১৫ আনা ১ রতি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. আ. আলী (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
পুলিশ সুপার জানান, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা সদর রোডের নূর জুয়েলার্সে স্বর্ণালংকার বিক্রির চেষ্টার সময় আ. আলীকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল এসআই মো. ইউসুফের নেতৃত্বে সেখানে অভিযান চালায়।
এ সময় আ. আলীর সঙ্গে থাকা একটি কালো হাতব্যাগ তল্লাশি করে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার, নগদ ৫ লাখ টাকা এবং কিছু ব্রোঞ্জ ও সিটি গোল্ডের অলংকার পাওয়া যায়। স্বর্ণালংকারের বৈধ মালিকানা বা ক্রয়সংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারায় সেগুলো জব্দ করা হয়। পরে জুয়েলার্সের মাধ্যমে পরীক্ষা করে স্বর্ণালংকারের পরিমাণ ৯ ভরি ১৫ আনা ১ রতি পাওয়া যায়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির মোবাইল ফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং একটি নম্বরের সূত্র ধরে তদন্তে জানা যায়, তিনি ঢাকার মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকার সাম্মা তাছলিম নামের এক নারীর বাসা থেকে এসব স্বর্ণালংকার ও টাকা চুরি করে ভোলায় নিয়ে আসেন। পরে সেগুলো বিক্রির চেষ্টা করছিলেন। এ ঘটনায় ঢাকার মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গ্রেপ্তার আ. আলী মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী এলাকার বশিরদ্দিনের ছেলে। তাকে উদ্ধার করা মালামালসহ জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যে আই